বর্ণাঢ্য আয়োজনে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত টায়ার কোম্পানি এওলাসের বিজনেস প্রমোশন অ্যান্ড লঞ্চিং ডে ২০২৫। দেশের অন্যতম পর্যটন জেলা সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল দেশী-বিদেশী ডিলার ও কর্মকার্তাদের মিলনমেলায় পরিনত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানে চায়নার এয়োলাস টায়ার কোম্পানির দক্ষিন এশিয়া বিভাগের পরিচালক মি. চুই চ্যান্গেল, প্রকৌশলী হি ছাংলিও, বাংলাদেশের মার্কেটিং সোল এজেন্ট এ আর টায়ার কর্পোরেশনের স্বত্তাধিকারী আলহাজ্ব নুরুল আবছার, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আবছার, খুলশী ক্লাব লিমিটেডের আইপিপি আলহাজ্ব শামসুল আলম, সাবেক প্রেসিডেন্ট আহমেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এওলাস ডিলারদের নিয়ে এ আনন্দঘন অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এ আর টায়ার কর্পোরেশন।
এওলাস টায়ারের বাংলাদেশের আমদানিকারক এ আর টায়ার কর্পোরেশনের চেয়ারম্যান নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীন থেকে আগত এয়োলাস টায়ার কোম্পানির দক্ষিন এশিয়া বিভাগের পরিচালক মি. চুই চ্যান্গেল। এ.আর টায়ার করর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর শাহারিয়ার আবছারের পরিচালনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে দেশী-বিদেশী অতিথিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মি. চুই চ্যান্গেল তাঁর বক্তব্যে বলেন, এওলাস ব্র্যান্ড গত কয়েক দশক ধরে টায়ার জগতে সুনামের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃত এওলাস বাস, ট্রাক, রেডিয়েল (TBR) টায়ারের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হিসেবে এ আর টায়ার কর্পোরেশন স্বত্ত্বাধিকারী হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ট্রাকের টায়ার, কৃষি টায়ার, আর্থ মুভিং টায়ারসহ অনেক ক্ষেত্রে এওলাস প্রশংসনীয় নাম। ১৯৬৫ সালে চীনে প্রতিষ্ঠিত এ ব্র্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে এখনও দাপটের টিকে আছে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশের মার্কেটিং সোল এজেন্ট এ আর টায়ার কর্পোরেশনের স্বত্তাধিকারী আলহাজ্ব নুরুল আবছার বলেন, আমরা ডিলারদের উৎসাহ উদ্দিপনা বৃদ্ধির লক্ষে প্রতি বছর এ আয়োজন করে যাচ্ছি। সারা বছর ধরে ডিলাররা তাদের মেধা শ্রম দিয়ে দেশে এওলাস টায়ারের বাণিজ্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। সারা দেশের ডিলারদের কারণে এওলাস টায়ার বাংলাদেশে জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে। আগামীতে ডিলারদের নিয়ে আরও বৃহত্তর পরিকল্পনা রয়েছে তিনি মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে এওলাস টায়ার বিপননে সেরা ১০ প্রতিষ্ঠান প্রধানের হাতে মটরসাইকেলসহ নানা পুরস্কার তুলে দেয়া হয়।পুরস্কারপ্রাপ্ত সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে,ঠাকুরগাও এর হারুন টায়ার, শেরপুরের আর এস টায়ার সেন্টার, কুষ্টিয়ার রংধনু টায়ারস,ময়মনসিংহের পাঠান মটরস, রংপুরের এস কে টায়ার, পাবনার সজীব মটরস,কুষ্টিয়া জীবননগরের ডিসকভারি এন্টারপ্রাইজ,নাটোরের এস আর মটরস, বগুড়ার আর এস টায়াস, ঝিনাইদহের রাফসান টায়ার।
দেশের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।##

